নিউজটাইম ওয়েবডেস্ক : ফের রাজ্যে খোঁজ মিলল আরও ১ করোনাভাইরাস আক্রান্তের। এবার বেলঘরিয়ার রথতলায়। আক্রান্তের বয়স ৫৭ বছর। আক্রান্ত রথতলারই একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। তাঁর কিডনির সমস্যা থাকায় রোগীর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ডায়ালিসিস চলছে রোগীর। গত ২৩ মার্চ তাঁর জ্বর আসে। সঙ্গে শ্বাসকষ্ট শুরু হওয়ায় ২৬ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করেন পরিজনরা। সেখানে তাঁর চিকিৎসা চলছি। উপসর্গ দেখে সোমবার তাঁর নাইসেডে তাঁর সোয়াভ টেস্ট করা হয়। মঙ্গলবার রিপোর্ট এলে জানা যায় তিনি কোভিড-১৯ আক্রান্ত। কিডনির সমস্যা থাকায় রোগীর অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে তাঁকে স্থানান্তরিত করা যায়নি। স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ রেখে চলছে চিকিৎসা। তবে, সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হল, ওই বৃদ্ধ সাম্প্রতিক অতীতে ভিনরাজ্য বা বিদেশে কোথাও যাননি। এমনকী সেখান থেকে আসা কারও সংস্পর্শে সরাসরি আসার বিষয়টিও নাকচ করেছেন তাঁর পরিবার। হাসপাতালে রোগীর সংস্পর্শে এসেছেন এমন ২ চিকিৎসককে কোয়ারেনটাইনে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সঙ্গে আক্রান্তের পরিবারের সদস্যদেরও কোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে। জানা গিয়েছে, রথতলা এলাকাতেই একটি এগরোল, চাউমিনের দোকান চালান প্রৌঢ়। তবে শরীর খারাপ থাকায় বেশ কিছুদিন দোকান খোলেন নি তিনি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

