মহিলা বিজেপি কর্মীকে ‘বিবস্ত্র করে মার’, মাথাভাঙায় জাতীয় মহিলা কমিশন!

কোচবিহারের মাথাভাঙায় এক মহিলা বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারার অভিযোগ সামনে আসে । গত ২৫ জুনের এই গঝতনায় তোলপাড় হয় ওঠে রাজ্যও রাজনীতি । রবিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন নির্যাতিতা মহিলা বিজেপি কর্মী ।

এক মহিলা বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারার অভিযোগ রবিবার মাথাভাঙায় পৌঁছয় জাতীয় মহিলা কমিশন । মহিলা BJP কর্মীকে বিবস্ত্র করে মারার অভিযোগ প্রকাশ্যে আসে । মারধরের তদন্তে এবার নামে জাতীয় মহিলা কমিশন । কোচবিহারের মাথাভাঙার সার্কিট হাউসে নির্যাতিতার সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ।

পাশাপাশি রুয়াডাঙায় নির্যাতিতার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ সারে জাতীয় মহিলা কমিশন । ‘পারিবারিক ঘটনায় লেগেছে রাজনৈতিক রং’, সাক্ষাতের পর মন্তব্য কমিশনের সদস্যের । এই ঘটনা নিয়ে নির্যাতিতার পাশে থাকার আশ্বাস দেয় কমিশন । একই সঙ্গে SP-র বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ প্রকাশ্যে আসে । যার জেরে মূল ঘটনাটি খতিয়ে দেখতে ঘোকসাডাঙা থানাতেও যান কমিশনের সদস্য ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube