দক্ষিণবঙ্গে আজ, সোমবার ও কাল কমবে বৃষ্টির পরিমাণ । তবে কোথাও মেঘলা আকাশ, তো কোথাও আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে । বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে । কয়েক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে ।
মৎস্যজীবীদের সতর্কতা
সমুদ্র উত্তাল থাকবে । ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে উপকূল সংলগ্ন এলাকায় । মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে মঙ্গলবার পর্যন্ত । বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর ।
মৌসুমী বায়ু
আগামী দুই-তিন দিনে মৌসুমী বায়ু পশ্চিম রাজস্থান, হরিয়ানা, চন্ডিগড়, পাঞ্জাবের আরও কিছু অংশে পৌঁছে যাবে । সারা দেশে কভার করবে মৌসুমী বায়ু । মৌসুমী অক্ষরেখা জয়সালমীর, চারু, হিসার, কার্নাল, জলন্ধর তাড়ান-এর ওপর দিয়ে বিস্তৃত হয়ে রয়েছে ।
সিস্টেম
ঘূর্নাবর্ত রয়েছে গুজরাট, আসাম, ঝাড়খন্ড, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সংলগ্ন উপকূলে ঘুণাবর্তের রূপে অবস্থান নিম্নচাপের । একটি অক্ষরেখা রয়েছে আসাম থেকে ওড়িশা পর্যন্ত । আরও একটি অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে বিহার পর্যন্ত যেটি মধ্যপ্রদেশের উপর দিয়ে এসেছে ।
দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে । আগামী কয়েক দিন একই রকম তাপমাত্রা থাকবে বলেও খবর ।
★সোমবার ও মঙ্গলবার মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে । বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি দক্ষিণ বঙ্গের সব জেলাতেই । স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে ।
★বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে ।
★বুধবার ও বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস একই সঙ্গে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে ।
★শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ।
উত্তরবঙ্গে
ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে । উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে ।
★সোমবার ১ জুলাই অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় । ভারী বৃষ্টি হওয়ার কথা দার্জিলিং এবং কালিম্পং জেলায় । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে ।
★মঙ্গলবার ২ জুলাই দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস । বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় ।
★বুধবার ৩ জুলাই অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় । ভারী বৃষ্টির দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতে ।
★বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে ।
কলকাতা
থাকবে মেঘলা আকাশ । কখনও থাকবে আংশিক মেঘলা আকাশ । বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে । বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে । আগামী তিন চার দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে । আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৮ থেকে ৯৬ শতাংশ । বৃষ্টি হয়েছে সামান্য ।
ভিনরাজ্যে
আগামী কয়েক দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা অরুনাচল প্রদেশে । অরুণাচল প্রদেশসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মেঘালয় মনিপুর নাগাল্যান্ড মিজোরাম ও ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা । ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হবে কোঙ্কন, গোয়া, মধ্যপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লী, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং উড়িষ্যাতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

