বঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস, জারি সর্তকতা

নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে । দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে আছে এই সিস্টেম । এছাড়াও একটি পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটি উত্তরপ্রদেশ থেকে ঝাড়খন্ড ও উড়িষ্যার ওপর দিয়ে গিয়েছে ।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে । আগামী দু’দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে । পাশাপাশি দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে । দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে বুধবার থেকে ।

আজ, রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকছে । ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদীয়া, দার্জিলিং এবং কালিম্পং জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ।

একই সঙ্গে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় । ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube