আচমকাই অসুস্থ বর্ষীয়ান অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহা। তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ক’দিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সোনাক্ষী সিনহা। এখনও বিয়ের অনুষ্ঠানের রেশ কাটেনি। এরইমধ্যে সিনহা পরিবারে উদ্বেগের মহল।
সূত্রে খবর, গত শুক্রবার নিজের বাড়িতেই হাঁটতে গিয়ে পা পিছলে যায় শত্রঘ্ন সিনহার। বুকের পাঁজরে ব্যথা লেগেছে তাঁর। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশকিছু স্বাস্থ্য পরীক্ষা হয়েছে তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিশেষ উদ্বেগের কিছু নেই। সব ঠিক থাকলে সোমবার হাসপাতালে থেকে ছুটি দেওয়া হতে পারে বর্ষীয়ান অভিনেতাকে।

গত ২৩ জুন আইনি মতে দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা। তারকা জুটির বিয়ে নিয়ে সমালোচনা কম হয়নি। শোনা যায়, ভিন্ন ধর্মে বিয়ে করায় নাকি অখুশি ছিলেন শত্রুঘ্ন সিনহা। যদিও এনিয়ে সিনহা পরিবারের কেউ মুখ খোলেননি। তবে বিশেষ দিনে ‘দাবাং’ অভিনেত্রীর পাশে ছিলেন তাঁর মা-বাবা।

বিয়ের কয়েকদিনের মধ্যেই স্বামীকে নিয়ে হাসপাতালে যেতে দেখা যায় সোনাক্ষী সিনহাকে। জল্পনা শুরু হয়েছিল, অভিনেত্রী হয়তো অন্তঃসত্ত্বা! সেই কারণে চুপিসারে বাড়িতেই বিয়ে সেরেছেন বলেও কথা উঠেছিল। তবে এখন মনে করা হচ্ছে, বাবাকে দেখতেই হাসপাতালে গিয়েছিলেন নব দম্পতি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

