টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ। দুজনের সম্পর্ক-বিয়ে নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। কটাক্ষ, নিন্দার বন্যায় ভেসে গিয়েছিল নেটদুনিয়া। সেইসব উপেক্ষা করেই সংসার করছেন তাঁরা। বিয়ের পর শ্রীময়ীর প্রথম জন্মদিন। স্ত্রীয়ের জন্মদিনে আবেগপূর্ণ শুভেচ্ছা জানালেন কাঞ্চন মল্লিক।

শ্রীময়ীকে শুভেচ্ছা জানিয়ে কাঞ্চন লিখেছেন, ‘শুভ জন্মদিন, ঈশ্বর তোর সব মনের ইচ্ছা পূরণ করুক, আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখবো, আমার জীবন গুছিয়ে দেবার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ,, হ্যাঁ আমি বলতে পারি, আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথ চলা শুরু করেছি, এইভাবেই সবসময় আমার পাশে থাকিস, আমি তোকে খুব খুব খুব ভালোবাসি।’ শুভেচ্ছার পাশাপাশি দুজনের কিছু ছবিও শেয়ার করেছেন অভিনেতা।

শ্রীময়ী-কাঞ্চনের সম্পর্কের গুঞ্জন ছিল দীর্ঘ সময়ের। দুজন’কে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত। তবে তাঁরা একে অপরের ভালো বন্ধু বলেই জানাতেন। কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তারকা জুটি নিজেদের সম্পর্ক নিয়ে ক্রমশ খোলাখুলি কথা বলতে শুরু করেন।

শ্রীময়ী ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী, কাঞ্চন মল্লিক অভিনেতা হওয়ার পাশাপাশি রাজ্যের একজন বিধায়ক। দুজনের মধ্যে বয়সের পার্থক্য প্রায় ২৭ বছর। চলতি বছর ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন দুজনে। এরপর মার্চ মাসে সামাজিক মতে বিয়ে করেন তাঁরা। শ্রীময়ী চট্টরাজের এটি প্রথম বিয়ে হলেও কাঞ্চন তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন। দ্বিতীয়পক্ষের একটি পুত্র সন্তান রয়েছে তারকা-বিধায়কের। বিয়ে-সম্পর্ক নিয়ে ট্রোল হতে হয়েছে তাঁদের। যদিও প্রথম থেকেই ট্রোলিংকে খুব একটা গুরুত্ব না দিয়ে মন দিয়ে সংসার করছেন তারকা জুটি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

