শপথ জটের মাঝেই নয়া বিতর্ক! রাজ্যের অর্থাবস্থা নিয়ে সরকাকে বিঁধলেন বোস

রাজ্যের দুই বিধায়কের শপথ ঘিরে বিস্তর জলঘোলা চলছে। এরইমধ্যে অরথনিতির ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এনিয়ে রাজ্যের কাছ থেকে শ্বেতপত্র প্রকাশ করার কথা জানিয়েছেন রাজ্যপাল। এরফলে রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

কয়েকদিন আগেই দিল্লি সফরে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল। রাজভবনের তরফে ছবিও পোস্ট করা হয়েছে। সূত্রে খবর, অর্থমন্ত্রীর কাছে রাজ্যের অর্থ ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিভি আনন্দ বোস। এছাড়াও মৎস্য বিষয়ক ক্ষেত্রে দু’জনের বেশ কিছুক্ষণের আলোচনা হয়েছে।

রাজভবনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে, ‘রাজ্য প্রশাসনকে অর্থ এবং অন্যান্য দিকগুলির দিকে নজর দিতে হবে।‘ একইসঙ্গে রাজ্যের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত শ্বেত পত্র প্রকাশ করার কথা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় এক মাস হতে চললেও এখনও তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (বরাহনগর) ও রেয়াত হোসেন সরকার (ভগবানগোলা) শপথ নিতে পারেননি। চলছে চিঠি চালাচালি। একদিকে রাজ্যপাল চাইছেন দুই বিধায়ককে রাজভবনে শপথবাক্য পাঠ করাতে। অন্যদিকে দুই জয়ী প্রার্থী বিধানসভায় শপথ গ্রহণ করতে অনড়। অবস্থান বিক্ষোভে বসেছেন তাঁরা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দেশের উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে কথা বলেছেন। তবে কবে শপথ জট কাটবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube