বিধানসভা নির্বাচনে মহিলা ভোটে নজর তৃণমূলের

সদ্য মিটেছে লোকসভা নির্বাচন, ২০২৬ সালে আসতে চলেছে বিধানসভা নির্বাচন । সেই বিধানসভা নির্বাচনকেই এবার পাখির চোখ করে এগিয়ে চলেছে তৃণমূল । মহিলা ভোটের দিকেই এবার নজর তৃণমূলের ।

বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে এবার তৃণমূলের হাতিয়ার হতে চলেছে মহিলা ভোট । সেটি কেন্দ্র করে এমনকি তৃণমূল স্তরেও রয়েছে তাঁদের একাধিক কর্মসূচি । সেই নিয়ে তৃণমূলের মহিলা কংগ্রেসের বৈঠক হয় । জানা যায়, অগাস্ট মাস থেকে থেকে একমাস চলবে সেই কর্মসূচি । অন্যদিকে মহিলা ভোট ধরে রাখতে সেপ্টেম্বরে ‘মুখোমুখি আমরা’ তৃণমূলের কর্মসূচি । ব্লক ও পুর অঞ্চলে থাকবে ‘বৈঠকী সাক্ষাৎ’ ।

ফলে এর থেকে বোঝাই যাচ্ছে, বিধানসভা নির্বাচনের সকল প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস । লোকসভায় যেমন মহিলাদের ভোট পেয়েছিল তৃণমূল, ঠিক তেমনই ২০২৬ সালেও সেই ভোটব্যাঙ্ক ধরে রাখতে চায় শাসকদল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube