শনিবার রাতে উত্তর দমদম পুরসভার নিমতায় চলল গুলি । এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় তাঁর প্রতিবেশী । আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হাসপাতালে । নিমতা থানার পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেফতার হয় অভিযুক্ত ।
এদিনের ঘটনায় জানা যায়, উত্তর দমদম পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের ফতুল্লাপুর এলাকায় বাড়ির সামনেই ৫২ বছরের এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় তাঁর প্রতিবেশী । স্থানীয় সূত্রের দাবি, এর আগে প্রতিবেশীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন ওই ব্যক্তি । বচসা চলকালীনই তাঁর পেটে গুলি চালায় অভিযুক্ত ।
গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে । এই ঘটনায় অভিযুক্ত ফারুক আহমেদকে অস্ত্রসহ গ্রেফতার করে নিমতা থানার পুলিশ । একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় অভিযুক্তের আগ্নেয়াস্ত্রটিও ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

