এক মহিলার উপর অ্যাসিড ছোঁড়ার ঘটনা প্রকাশ্যে এল । শনিবার এই ঘটনাটি ঘটে কাঁকিনাড়ায় । অভিযোগের তির ওঠে আক্রান্তের স্বামীর দিকে ।
জানা যায় কাঁকিনাড়া নারায়ণপুর অঞ্চলের বাসিন্দা রুপা রায়-এর সঙ্গে রাজা রায়-এর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে গত এক বছর ধরে । এরই মধ্যে শনিবার রাতে রূপা যখন নিজের কাজ সেরে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন, সেইসময় পথে কাঁকিনাড়া রেল কোয়ার্টারের সামনে তাঁর পথ আটকে দাঁড়ান তাঁর স্বামী । এরপর নিজের স্ত্রীর ওপর তিনি অ্যাসিড ছোঁড়েন বলে অভিযোগ ওঠে ।
আহত অবস্থায় সেই মহিলাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর । শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যায় তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন । এই ঘটনায় আটক করা হয় অভিযুক্ত রাজাকে । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

