প্রথম স্থান হারাল ফুলকি, কে হল বেঙ্গল টপার, TRP লিস্টে জায়গা পেল কারা?

সামনে এল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। সামান্য ব্যবধানে প্রথম স্থান হারাল ফুলকি। গত সপ্তাহেই বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিক। এক সপ্তাহের মধ্যে বড় রদবদল। ৭.০ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে ‘ফুলকি’। বেঙ্গল টপার হল ‘নিম ফুলের মধু’, যার প্রাপ্ত নম্বর ৭.২। স্মৃতি হারিয়েও দত্ত বাড়ির বিপদে ঝাঁপিয়ে পড়ছে পর্ণা। সৃজনের বোন বর্ষাকে উদ্ধার করে তাঁর উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করেছে। এই প্লট দর্শকদের বেশ পছন্দ হয়েছে বলেই অনুমান করা হচ্ছে।

তৃতীয় স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’,  এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭। টিআরপি তালিকায় ক্রমশ উপরের দিকে উঠে আসছে ‘কথা’। ৫.৯ নম্বর নিয়ে এই সপ্তাহে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে কথা-এভি’র ধারাবাহিক। পঞ্চম স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ (৫.৮)। প্রথম পাঁচে জায়গা করতে পারল না ‘গীতা এল এল বি’

এক নজরে এই সপ্তাহের টিআরপি তালিকা

প্রথম- নিম ফুলের মধু (৭.২)
দ্বিতীয়- ফুলকি (৭.০)
তৃতীয়- কোন গোপনে মন ভেসেছে (৬.৭)
চতুর্থ- কথা (৫.৯)
পঞ্চম- জগদ্ধাত্রী (৫.৮)
ষষ্ঠ- গীতা এল এল বি (৫.৭)
সপ্তম- শুভ বিবাহ (৫.৪)
অষ্টম- অনুরাগের ছোঁয়া (৫.৩)
নবম- উড়ান (৫.০)
দশম- রোশনাই (৪.৯)।

নতুন শুরু হওয়া দুটি মেগা ‘উড়ান’ ‘শুভ বিবাহ’ টিআরপি তালিকায় নিজেদের ছাপ ফেলল। যদি নম্বর খুব একটা বেশি নয়। অন্যদিকে শুরু থেকেই টিআরপি লিস্টের তলানিতে ‘রোশনাই’। একাধিক ধারাবাহিক শেষের পথে, দর্শকদের আগ্রহ ধরে রাখতে নিয়মিত টুইস্ট আনছে নির্মাতারা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে থাকবে, শেষ কথা বলবে সময়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube