মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে রাজ্যপাল! দায়ের করতে চলেছেন মানহানির মামলা?

রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত পশ্চিমবঙ্গে নতুন নয় । এবার আরও চরমে উঠল সেই তরজা । এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেশ কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ । কাঠগরায় মুখ্যমন্ত্রী সহ একাধিক তৃণমূল নেতা । পাশাপাশি জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ওই নেতৃত্বরা যেভাবে মন্তব্য রেখেছেন রাজ্যপালের বিরুদ্ধে তা সংবিধান অনুযায়ী করা যায় কি না সেই নিয়েও মামলা দায়ের করতে চলেছেন রাজ্যপাল ।

এ বিষয়ে তিনি সলিসিটর জেনারেলের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন বলেও ইতিমধ্যে জানা গিয়েছে । রাজভবন সূত্রে আরও খবর, ইতিমধ্যেই মামলার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজভবন । এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস রয়েছেন দিল্লিতে । সূত্রের খবর রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে তাঁর ।একই সঙ্গে তাঁর দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube