রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রকাশ্যে আসছে গণপিটুনির ঘটনা । শনিবার ফের মোবাইল চুরির সন্দেহে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল । ঘটনাটি ঘটে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার পোলেনাইটে । মৃতের নাম প্রসেন মন্ডল । তাঁর বয়স হয়েছিল ২২ বছর ।
পুলিশ সূত্রে খবর শনিবার ভোর বেলায় করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে থানায় খবর যায় এক ব্যক্তি একজন যুবককে মৃত অবস্থায় নিয়ে এসেছেন । এবং যিনি নিয়ে এসেছেন তাঁকে আটকে রাখা হয়েছে বলেও জানান । এর পর পুলিশ গিয়ে তাঁকে আটক করে নিয়ে আসে ।
থানায় জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে আজ ভোর বেলায় মোবাইল চুরির অভিযোগে ওই ব্যক্তিকে অভিযুক্ত সহ তাঁর ছেলে ও এক বন্ধু মারধর করে । তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকি দু’জনের খোঁজ পায় পুলিশ । তাদেরকেও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।
ধৃতদের মধ্যে একজন বাংলাদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে । ধৃতরা হলো তপন সরকার, হরসিত সরকার ও শ্রীদাম মন্ডল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

