উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায় চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের জুয়াড়িয়ায় ভেড়ির দখল নিয়ে বোমাবাজি দেখা গেল । স্থানীয় সূত্রে খবর, ভেড়ির দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বাঁধে সংঘর্ষ । সেই সংঘর্ষ তুঙ্গে ওঠায় বোমাবাজি শুরু হয় দেগঙ্গায় । শনিবারের এই ঘটনায় জখম হয়েছেন ২ জন ব্যক্তি । এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের জুয়াড়িয়া এলাকায় ১৬৮ ও ১৬৯ নম্বর বুথে দুই পঞ্চায়েত সদস্যের একজন তৃণমূল । অন্যজন তৃণমূল সমর্থিত নির্দল । অভিযোগ, এলাকার বিভিন্ন জলকরের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে বিবাদ চলছে । শনিবার রাতে তৃণমূল সমর্থকরা বাজারের কাছে একটি দোকানের সামনে বসে ছিলেন । সেই সময় তাদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় । এই ঘটনায় দুই তৃণমূল সমর্থক গুরুতর জখম হন ।
ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অভিযোগ, নির্দল পঞ্চায়েত সদস্যের অনুগামী দুষ্কৃতীরা ওই বোমাটি ছুড়েছে । তারপর লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয় বলেও তাঁদের দাবি । তবে এই ঘটনায় পাল্টা প্রতিরোধের চেষ্টাও হয় । যদিও বোমা ছোঁড়ার অভিযোগ অস্বীকার করে নির্দল পঞ্চায়েত সদস্যের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এলাকায় অশান্তি ছড়ানোর জন্য তৃণমূল পঞ্চায়েত সদস্যের অনুগামী দুষ্কৃতীরা বোমাবাজি করেছে । ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় । ঘটনাস্থলে পৌঁছে দেগঙ্গা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

