জল থৈথৈ উত্তরবঙ্গ, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

আজ, শনিবার ও আগামিকাল রবিবার রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা । উত্তরবঙ্গে অতি ভারী আর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস । আজ, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই । সঙ্গে ৩০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর । আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা । রবিবারেও পাঁচ জেলায় চলবে ভারী বৃষ্টি ।

উইকেন্ডে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আগের থেকেই ছিল । উপকূল ও পূর্ব দিকের জেলায় বৃষ্টি বেশি হবার সম্ভাবনাও রয়েছে । আজ, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই । সঙ্গে ৩০-৫০ কিমি ঝোড়ো হাওয়া বইবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর ।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে পাঁচ জেলায় । পার্বত্য এলাকা-সহ উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আগামী কয়েক দিনে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ কমবে । শনিবার বৃষ্টি বাড়তে পারে; তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদহ ও দুই দিনাজপুরে ।

অন্যদিকে জানা যাচ্ছে কলকাতায় শনিবার দিনভর থাকবে মেঘলা আকাশ । বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না । বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামী ২৪ ঘণ্টায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube