আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়ালকে গ্রেফতার করেছেন আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শনিবার তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হয়েছিল। সিবিআইয়ের আবেদন মঞ্জুর করে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরফলে কেজরিওয়ালের অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।
সিবিআইয়ের হাতে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর শনিবারই তিনদিনের হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। এদিনই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অরবিন্দ কেজরিয়ালকে আদালতে পেশ করা হয়। কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার তরফে আরও ১৪ দিনের জেল হেফাজত চেয়ে আবেদন করা হয়। সওয়াল-জবাবের পর আগামী ১২ জুলাই পর্যন্ত কেজরিওয়ালকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে হেফাজত প্রয়োজন, আদালতের তরফে এই কথা জানানো হয়েছে বলেও খবর।
লোকসভা নির্বাচনের প্রচারের অংশ হতে শর্ত সাপেক্ষে অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। গত ২ জুন ফের তিহাড় ফিরে যেতে হয় তাঁকে। কয়েকদিন আগেই তাঁর জামিনের আবেদন নিয়ে বিস্তর জলঘোলা হয়। এরমধ্যেই গত ২৬ জুন আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে আপ সুপ্রিমোকে গ্রেফতার করে সিবিআই।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

