লাদাখে নদীতে ভেসে গেল সেনা ট্যাঙ্ক!

ট্যাঙ্ক নিয়ে মহড়া চলছিল লাদাখের দৌলত বেগ ওল্ডি অঞ্চলে । সেই সময় নদী পার করতে গিয়ে আচমকাই শ্যোক নদীর জলের গভীরতা বাড়তে থাকে বলে জানা যায় । তারই জেরে নদীতে ভেসে যায় সেনা ট্যাঙ্কটি । এই ঘটনায় শনিবার একাধিক সেনা জওয়ানদের মৃত্যুর খবরও সামনে আসছে ।

টি-৭২ ট্যাঙ্ক নিয়ে লাদাখের দৌলত বেগ ওল্ডি অঞ্চলে মহড়া চালাচ্ছিলেন সেনারা । অত্যাধুনিক এই ট্যাঙ্কটি মাটির পাশাপাশি অল্প জলেও অনায়াসে চলার কথা । সেই মতোই এদিন তাঁরা নদীতে সেটি চালিয়ে অনুশীলন করছিলেন । তবে হঠাৎ করেই হড়পাবানে জলের গভীরতা বেড়ে যাওয়াতে ঘটে যায় বিপত্তি । নদীতেই ভেসে যায় ট্যাঙ্কটি । সূত্রের খবর, এই দুর্ঘটনায় ৫ জন জওয়ান নিহত হয়েছেন, যাঁদের মধ্যে ছিলেন এক জুনিয়র কমিশন্ড অফিসারও ।

ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল । তবে জলস্রোত ও জলস্তর বেশী থাকার ফলে উদ্ধারকাজ বিঘ্নিত হয় বলে জানা যায় । সেনা সূত্রে খবর, শনিবার ভোর ৩টে নাগাদ ট্যাংস্টে যাওয়ার পথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে । ৫টি মৃতদেহই উদ্ধার করতে সক্ষম হয়েছেন তাঁরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube