ইউরোর ম্যাচে আত্মবিশ্বাসী স্পেন!

রবিবার রাতে রাউন্ড অফ সিক্সটিনের অন্য ম্যাচে মাঠে নামছে স্পেন । ইয়ামাল, টরেসদের সামনে জর্জিয়া । খাতায় কলমে এই ম্যাচে নিঃসন্দেহে ফেবারিট স্পেন । তবুও প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন কোচ ডি লা ফুয়েন্তে ।

পর্তুগালের বিরুদ্ধে ২ গোলে জয় এই ম্যাচে জর্জিয়াকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করছেন রড্রি, ফ্যাবিয়ান, রুইজদের হেডস্যার । তবে নিজেদের দলের প্রতি অগাধ আস্থা রয়েছে ফুয়েন্তের ।

গত কয়েকটা ম্যাচের মতো এই ম্যাচও পেদ্রি, ইয়ামালরা তাঁদের স্বভাবোচিত ফুটবলটা খেলে কোয়ার্টারের ছাড়পত্র আদায় করে নিতে পারবেন বলেই আশাবাদী স্প্যানিশ কোচ । উল্টোদিকে স্পেনের বিরুদ্ধে লড়াই কঠিন বলে মেনে নিয়েছেন জর্জিয়ার কোচ উইলি স্যাগনল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube