হাইপ্রেসিং ফুটবল নিয়ে সতর্ক ইংল্যান্ড

রবিবার ইউরোয় শেষ ষোলোর ম্যাচে নামছে ইংল্যান্ড । প্রতিপক্ষ স্লোভাকিয়া । গ্রুপ শীর্ষে থেকে নকআউটে জায়গা করে নিলেও একেবারেই স্বস্তিতে নেই গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড ।

গ্রুপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেলেও ডেনমার্ক ও স্লোভেনিয়ার কাছে আটকে গিয়েছেন বেলিংহ্যাঁম, ফোডেনরা । ফেবারিট হিসেবে মাঠে নেমে দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর প্রবল সমালোচনার মুখে পড়েছে কোচ গ্যরেথ সাউথগেটের স্ট্র্যাটেজি ।

ব্রিটিশ কোচ যদিও সমালচনায় কান না দিয়ে হ্যারি কেন, বুকায়া সাকাদের নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে যাওয়ার পরামর্শ দিয়েছেন । তবে স্লোভাকিয়ার হাইপ্রেসিং ফুটবল নিয়ে বেশ সতর্ক ইংল্যান্ড । পাশাপাশি তাঁদের জমাট রক্ষণ ভাঙতে সেই প্রেসিং ফুটবলকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান সাউথগেট । উল্টোদিকে বেলজিয়ামের পর এবার ইংল্যান্ডকে হারিয়ে আরও একবার চমক দিতে মরিয়া স্লোভাকিয়া ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube