কোপায় স্বমহিমায় ব্রাজিল

কোপা আমেরিকা ম্যাচে স্বমহিমায় ফিরল ব্রাজিল । প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে কোপার কোয়ার্টারে খেলা কার্যত নিশ্চিত করে ফেলল সেলেকাওরা ।

এদিন ম্যাচের শুরু থেকেই গোলমুখি আক্রমণ শুরু করে দোরিভালের ব্রাজিল । তারই ফসল প্রথমার্ধের ৩ গোল । জোড়া গোল করেন সুযোগসন্ধানী ভিনিসিয়াস জুনিয়র । একটি গোল করেন সাভিওর ।

অন্যদিকে, দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল করলেও ম্যাচে ফিরতে পারেনি প্যারাগুয়ে । ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কফিনে শেষ পেরেকটি পুতে দেন লুকাস পাকুয়েতা । প্রথমার্ধে পেনাল্টি নষ্ট না করলে পাকুয়েতা নিজে যেমন আরও একটি গোল করতে পারতেন তেমন ব্যবধান বাড়াতে পারতো ব্রাজিলও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube