বলিউডে ফিট অভিনেত্রীদের মধ্যে একজন হিনা খান। অভিনয়ের পাশাপাশি ফিটনেস, সৌন্দর্য, ফ্যাশনের কারণেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। বেশ কয়েকদিন ধরে জল্পনা ছিল, তা সত্যি করেই অভিনেত্রী নিজে জানিয়েছেন তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। সামনে কঠিন লড়াই। কেন হয় স্তন ক্যানসার। আপনিও সতর্ক হন এখন থেকেই।

চিকিৎসকদের কথা অনুযায়ী, আমাদের শরীরে বিআরসিএ নামক দুটি জিন থাকে। এরমধ্যে যেকোনও একটি ত্রুটি দেখা দিলে সেটি সরাসরি আমাদের শরীরের ডিএনএ-গুলির উপর প্রভাব বিস্তার করতে শুরু করে। সেখান থেকেই জন্ম নেয় ক্যানসারের জীবাণু। এই জীবাণুগুলি ধীরে ধীরে শরীরে ছড়িয়ে ক্যানসার রোগের সৃষ্টি করে।

স্তন ক্যানসারের বেশ কয়েকটি ধাপ থাকে। যেমন-
প্রথম পর্যায়– ক্যানসার কোষ শরীরের একটি ছোট জায়গার মধ্যেই নিকটবর্তী টিস্যুগুলিতে ছড়িয়ে পড়ে।
দ্বিতীয় পর্যায়– ২০-৫০ মিমির মধ্যে টিউমার হতে পারে। কিছু লিম্ফ নোড জড়িত থাকতে পারে।
তৃতীয় পর্যায়– এই পর্যায়ে টিউমার থাকে না। ক্যানসার বুকের বিভিন্ন অংশে ছড়িয়ে যায়।
চতুর্থ পর্যায়– ক্যানসার স্তন ছাড়িয়ে শরীরের প্রায় সব জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করেছে। চিকিৎসকদের মতে, এই পর্যায়ে চিকিৎসা শুরু করলে খুব কম সংখ্যক রোগী সুস্থ হতে পারেন। তবে এর জন্য প্রয়োজন উন্নত চিকিৎসা ব্যবস্থা।

বয়স যত বাড়ে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়তে থাকে। জেনে নিন লক্ষণগুলি-
স্তনের আশে পাশে ব্যথাহীন ফোঁড়া, স্তনবৃন্ত দিয়ে রক্তক্ষরণ, বগল ফুলে যাওয়া প্রভৃতি লক্ষণ দেখতে পেলেই চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নেবেন। বর্তমান সময়ে স্তন ক্যানসারে আক্রান্ত রোগীর হার বাড়ছে। তথ্য বলছে, এটি মহিলাদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হয়ে উঠে এসেছে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

