সকালে খালি পেটে দুধ চা খাওয়া কি ভালো? বিপদ ডেকে আনছেন না তো!

চা একটি জনপ্রিয় পানীয়। সব বাড়িতেই চা খাওয়ার ‘রীতি’ আছে, একথা বললে ভুল হবে না। সকালে ঘুম থেকে উঠে চা না হলে ঠিক জমে না। দুধ চা হলে তো কথাই নেই। কিন্তু প্রতিদিন সকালে খালি পেটে দুধ চা খেয়ে শরীরের বিপদ ডেকে আনছেন না তো! জেনে নিন কী বলছেন পুষ্টিবিদরা।

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুধ শরীরের পক্ষে ক্ষতিকারক। এরফলে গ্যাস-অম্বলের সমস্যা দেখা দিতে পারে। শরীরে জলশূন্যতা দেখা দিতে পারে। পুষ্টিবিদদের মতে, বারবার ফোটালে দুধের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তাই দুধ চা খেলে শরীরে উপকার হয় না। বরং বাড়তে পারে বিপদ। অনেকেই আবার কড়া করে দুধ চা খেতে পছন্দ করেন। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাসের কারণে পেপটিক আলসা, ক্রনিক গ্যাসট্রাইটিসে ভুগতে হতে পারে। সক্কাল সক্কাল চিনি দিয়ে দুধ চা ‘বিষ’-এর সমান। রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। এছাড়াও শরীরে টক্সিনের মাত্রা বাড়তে পারে।    

সকাল বেলা হালকা কিছু খাবার খেয়ে তারপর দুধ চা খাওয়া যেতে পারে। তবে ঘন ঘন দুধ চা খাওয়াও উপকারী নয়। যতটা সম্ভব দুধ চা খাওয়া এড়িয়ে যাওয়াই ভালো।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube