ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে ধৃত উত্তরপ্রদেশের ২ বাসিন্দা!

শহর কলকাতায় ফের প্রকাশ্যে এল ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ । এবার ব্যাঙ্ক প্রতারণার ঘটনায় গ্রেফতার করা হল উত্তর প্রদেশের বাসিন্দা দুই অভিযুক্তকে । গড়িয়াহাট থানায় এক ব্যক্তি অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ দু’জনকে আটক করে ।

এই প্রসঙ্গে জানা যায়, গড়িয়াহাট থানায় এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছিলেন যে তাঁর ইলেকট্রিক কানেকশন ডিসকানেক্ট করা হবে জানিয়ে তাঁর কাছে একটি মেসেজ এসেছিল। সেই মেসেজে দেওয়া একটি লিংকে ক্লিক করতেই তাঁর ব্যাংক থেকে ২৮,২২,০০০ টাকা ট্রান্সফার হয়ে যায় । ঘটনার তদন্ত নেমে শিবম পান্ডে এবং অভিষেক পান্ডে নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে । দু’জনেই উত্তরপ্রদেশের গোরখপুরের বাসিন্দা ।

শিবম পান্ডেকে তাঁর বাড়ি গোরখপুরে থেকে ২৩ তারিখ গ্রেফতার করা হয় । তারপরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে সামনে আসে অভিষেক পান্ডের নাম, যে এই প্রতারণার মূল কান্ডারী বলে পুলিশ সূত্রে খবর । তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে আরও কিছু তথ্য । জানা যায়, এই অভিষেক পান্ডে একটি অ্যাকাউন্ট খুলেছিল যেখানে এই প্রতারণার ছক চালানো হত । যারা এই প্রতারণার সঙ্গে জড়িত ছিল তাদের কমিশন দিত অভিষেক পান্ডে । একই সঙ্গে জানা যায়, শিবম পান্ডের বয়ান অনুযায়ী অভিষেক পান্ডেকেও তার বাড়ি গোরখপুর থেকেই গ্রেফতার করা হয় । স্থানীয় পুলিশ তাদেরকে গ্রেফতার করে । এরপরে ট্রানজিট রিমান্ডে তাদেরকে কলকাতায় নিয়ে আসা হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube