আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছর মাধ্যমিকের ফল প্রকাশের দিনই নির্ঘণ্ট জানিয়ে দেওয়া হয়েছিল তবে সেই রুটিনে বদল আনা হয়েছে। তাই নতুন ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিন জানাল হল। প্রথমে ১৪, তারপর ১২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে বলে ঘোষণা করা হয়েছিল। এবার আরও এগিয়ে আনা হল আগামী বছরের মাধ্যমিক।
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন
১০ ফেব্রুয়ারি- প্রথম ভাষা
১১ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষা
১৫ ফেব্রুয়ারি- অংক
১৭ ফেব্রুয়ারি- ইতিহাস
১৮ ফেব্রুয়ারি- ভূগোল
১৯ ফেব্রুয়ারি- জীবনবিজ্ঞান
২০ ফেব্রুয়ারি- ভৌত বিজ্ঞান
২২ ফেব্রুয়ারি- ঐচ্ছিক বিষয়।
প্রায় দুই সপ্তাহ ধরে মাধ্যমিক পরীক্ষা চলবে। পর্ষদের তরফে জানানো হয়েছে, সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র দেখার জন্য বরাদ্দ। পরীক্ষার্থীরা ১১ টা থেকে লেখা শুরু করবে। দুপুর ২ টোয় পরীক্ষা শেষ হবে। অর্থাৎ প্রতি পরীক্ষায় লেখার জন্য ৩ ঘণ্টা করে সময় দেওয়া হবে।
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি শেষ হয়েছিল পরীক্ষা। ৮০ দিনের মাথায় ফল প্রকাশ হয়। লোকসভা নির্বাচনের কারণে পরীক্ষা ও ফল প্রকাশের দিন এগিয়ে আনা হয়েছিল। চলতি বছরের পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০ লক্ষ। পাশের হার ছিল ৮৬.৩১ শতাংশ। ২০২৪ সালের মাধ্যমিকে ৬৯৩ নম্বর পেয়ে প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

