NET-এর দিন ঘোষণা করল NTA!

বাতিল হয়ে যাওয়া নেট ও স্থগিত হয়ে থাকা পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ । একই সঙ্গে শুক্রবার পরীক্ষার পদ্ধতিতেও বদল আনার কথা ঘোষণা করল সংস্থা ।

এই বছরের ১৮ জুন, মঙ্গলবার নেট-পরেক্ষা হয়েছিল । তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সেই পরীক্ষা বাতিল করার ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক । শিক্ষামন্ত্রকের দ্বারা প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, এই পরীক্ষা বাতিল করা হলেও ফের নতুন করে আবার নেট পরীক্ষা নেওয়া হবে । শুক্রবার পরীক্ষার দিন ঘোষণা করল NTA ।

  • CSIR UGC NET-ও ২৫-২৭ জুলাইয়ের মধ্যে
  • NCET হবে ১০ জুলাই
  • জুন ২০২৪ সালের NET ২১ অগস্ট ও ৪ সেপ্টেম্বরের মধ্যে
  • আয়ুষের স্নাতকোত্তর পরীক্ষা ৬ জুলাই

পাশাপাশি জানানো হয় এবার পরীক্ষার ধরণেও পরিবর্তন আনা হয়েছে NTA-র পক্ষ থেকে । কাগজ-কলমের বদলে এই পরীক্ষা এবার নেওয়া হবে কম্পিউটারে । এই প্রসঙ্গে উল্লেখ্য বিষয়, বাতিল হয়ে যাওয়া পরীক্ষা নেওয়া হয়েছিল ওএমআর শিটে ।

প্রসঙ্গত, পরীক্ষার ১ দিন পরেই বাতিল করা হল গবেষণার প্রবেশিকা পরীক্ষা । অভিযোগ ওঠে, গোটা দেশজুড়ে যে ইউজিসি-নেট ২০২৪ পরীক্ষা নেওয়া হয়েছিল, তাতে কিছু বেনিয়ম হয়েছিল । সেই সকল বেনিয়ম নিয়ে প্রশ্ন ওঠে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে । পরীক্ষাটিকে কেন্দ্র করে ওঠে, প্রশ্নফাঁসের অভিযোগ । তাই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় । গরমিলের বিষয়টি নিয়ে তদন্ত করতে সিবিআই-কেও নির্দেশ দেওয়া হয় । ন্যাশনাল সাইবার ক্রাইম অ্যানালিটিক্স সন্দেহজনক কিছু তথ্য দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) । স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সংস্থার তথ্যের ভিত্তিতে বাতিল করা হয় ২০২৪ সালের জুন মাসের নেট পরীক্ষা । জানা যায়, সেই তথ্যের উপর নির্ভর করেই বোঝা যায়, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার অভাব ছিল ।  

এই বিতর্কে আলোচনার কেন্দ্রে চলে আসে ন্যাশনাল টেস্টিং এজেন্সি । ডাক্তারি প্রবেশিকার পরীক্ষা নিট নিয়ে সরগরম হয়ে উঠেছিল দেশের শিক্ষামহল থেকে রাজনৈতিক মহল । এরই মধ্যে গবেষণার প্রবেশিকা পরীক্ষা নেট নিয়ে এই বিতর্কের জেরে অনিশ্চয়তার মুখে পড়ে যায় প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য । তবে শিক্ষামন্ত্রকের দ্বারা প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, এই পরীক্ষা বাতিল করা হলেও ফের নতুন করে আবার নেট পরীক্ষা নেওয়া হবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube