নিয়োগ দুর্নীতি মামলায় সল্টলেকের বিকাশ ভবনে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। টানা তিনদিন চলে ম্যারাথন তল্লাশি। শুক্রবার বিকাশ ভবনের গুদাম থেকে উদ্ধার হল বস্তা ভর্তি নথি। ইতিমধ্যেই সেগুলিকে বাজেয়াপ্ত করেছে তদন্তকারী আধিকারিকরা। কী রয়েছে সেই নথিতে?
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরই বিকাশ ভবনের ওই গুদামটি সিল করে দেওয়া হয়েছিল বলে খবর সূত্রের। চলতি সপ্তাহে আচমকা সেখানে তল্লাশি চালায় সিবিআই। ম্যারাথন তল্লাশি চলে। শুক্রবার দুপুরে বিকাশ ভবন থেকে বস্তাভর্তি নথি নিয়ে বেরোতে দেখা যায় সিবিআই আধিকারিকদের। মনে করা হচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত জরুরী কোনও নথিপত্র ওই বস্তায় রয়েছে। এরফলে কি নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে গতি পেতে পারে! চলছে জল্পনা।
২০২৩ সালের নভেম্বরে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বিকাশ ভবনে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সেইসময়েই বেশকিছু নথি খতিয়ে দেখা হয়েছিল। কয়েকমাসের মধ্যে ফের তল্লাশি অভিযান।
২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর এই মামলার জল অনেকদূর গড়িয়েছে। ওই বছরের ডিসেম্বরেই বিকাশ ভবনের ওই গুদাম সিল করে দেওয়া হয়। দেড় বছরের মাথায় আচমকাই সেখানে তল্লাশি চালাল সিবিআই, এনিয়ে বাড়ছে কৌতূহল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

