সম্প্রতি শোনা যাচ্ছিল মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বিরেন সিং । ইতিমধ্যেই দিল্লিতে দেখা যায় তাঁর দলের কিছু বিধায়ক সহ তাঁর শরিক দলের কিছু বিধায়ককেও । সে কথা তিনি নিজ মুখে স্বীকার করেও নিলেও তাঁর পদত্যাগ করার সম্ভাবনাটি তিনি এদিন শুধুমাত্র জল্পনা বলেই উড়িয়ে দিয়েছেন ।
বিগত কয়েকদিন ধরে বিজেপি ও মণিপুরে তাঁদের শরিক দল নাগা পিপলস ফ্রন্ট, ন্যাশনাল পিপলস পার্টি ও জনতা দল ইউনাটেড দলের বেশ কয়েকজন বিধায়ককে দেখা যাচ্ছিল দিল্লিতে । এরই মধ্যে গুঞ্জন শোনা যায় মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য বিরেন সিং-য়ের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল ।
তাঁর ইস্তফার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলেও সংবাদ সংস্থাকে বিরেন সিং জানান, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল । তবে সংসদে অধিবেশন চলার কারণে তিনি তাঁদের বিরক্ত করতে চাননি । এরই মধ্যে পদত্যাগের বিষয়টি নিয়ে তিনি বলেন, ৩৫ জন বিধায়ক দিল্লিতে থাকলেও ইস্তফার সঙ্গে সেটির কোনও সম্পর্ক নেই । পাশাপাশি মণিপুরে শান্তি বজায় রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে বলেও তিনি জানান । এরপর যখন বৈঠক হবে তখন তিনি সেখানে যাবেন বলেও জানান ।
প্রসঙ্গত, ২০১৭ সালে মুখ্যমন্ত্রীর আসনে বসেন বীরান সিং । জানা যায়, তার পর থেকেই একাধিকবার মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে বিরেন সিংকে সরানোর দাবি তোলা হলেও তাতে তেমন গুরুত্ব দেয়নি বিজেপির শীর্ষ নেতৃত্ব । এরপর কী হতে চলেচ্ছে তার দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

