অ্যাডমিশন পোর্টালে চালু হল হোয়াটসঅ্যাপ চ্যাট বক্স

কলেজে ভর্তির জন্য রাজ্য সরকারের তরফ থেকে এবার নতুন অ্যাডমিশন পোর্টাল খোলা হয়েছিল । যেদিন এই পোর্টালের উদ্বোধন করা হয় সেই দিনই হেল্পলাইন নম্বর এবং ইমেইল আইডি প্রদান করা হয়েছিল । তবে এবার যে কোন ধরনের সমস্যার কথা জানানোর জন্য তৈরি করা হলো হোয়াটসঅ্যাপ চ্যাট বক্স ।

কলেজে ভর্তির বিষয়টি আরও সরল করে তুলতে বা বলে ভালো বিভিন্ন সমস্যার সমাধান করতে চালু করা হল হোয়াটসঅ্যাপ চ্যাট বক্স । ৮৯৬৭০৯০০৯৬ নম্বরে হোয়াটসঅ্যাপ করে একটি ‘হাই‘ লিখতে হবে প্রথমে । তারপর নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন পোর্টালে আবেদনকারীরা ।

প্রথম দিনে ও দ্বিতীয় দিনেও বিরাট সাফল্য পেল রাজ্য সরকারের তৈরি অ্যাডমিশন পোর্টাল । দু’দিনেই আবেদন জমা পড়ল সাত লক্ষ । অপরদিকে রেজিস্ট্রেশন করল প্রায় ২ লক্ষ পড়ুয়া । মোট আসন সংখ্যা রয়েছে ৯ লক্ষ ৪৬ হাজার । এদের মধ্যে ইতিমধ্যেই পূরণ হয়ে গিয়েছে প্রায় ২ লক্ষ । মঙ্গলবার সন্ধ্যে ৭টার হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৭৫৮ । অর্থাৎ, প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে প্রায় ১ লক্ষ ৪৮ হাজার ১৬৯ বেশি পড়ুয়া নিজেদের নথিভুক্ত করেছে এই পোর্টালে ।

অপরদিকে, আবেদন জমা পড়েছে ৭ লক্ষ ৯০ হাজার ৪৮০ । একজন আবেদনকারী কলেজ এবং কোর্স মিলিয়ে মোট ২৫ টি আবেদন জমা দিতে পারবে বলে জানানো হয়েছে । যা রীতিমতো ইতিবাচক হিসেবেই দেখছে শিক্ষা দফতর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube