দুই বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে তালাল

ক্রেসপো, হিজাজি, ক্লেটনদের রেখে দেওয়ার পাশাপাশি নতুন বিদেশি হিসেবে দিয়ামান্তাকোসের পর এবার মাদিহ তালালকে দলে নিল ইস্টবেঙ্গল । আগামী দু’ বছরের চুক্তিতে লাল-হলুদে এলে এই স্প্যানিশ মিডফিল্ডার । যদিও গত মরশুমের মাঝপথেই তালালকে দলে নেওয়ার কথা চূড়ান্ত করে ফেলেছিল টিম ম্যানেজমেন্ট । বাকি ছিল সরকারি ঘোষণার । বৃহস্পতিবার সরকারিভাবে তালালকে দলে নেওয়ার বিষয়টিও জানিয়ে দেওয়া হল ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ।

এদিকে তালালের মতো মিডিওকে দলে পেয়ে দারুন খুশি কোচ কার্লেস কুয়াদ্রাত । তিনি জানান, তালাল আইএসএল খেলা বিদেশিদের মধ্যে অন্যতম সেরা মিডিও । গত আইএসএলে সর্বোচ্চ ১০টি অ্যাসিস্ট রয়েছে তাঁর ঝুলিতে । । ফলে ওকে দলে পেয়ে আমাদের দল অনেক শক্তিশালী হল এই বিষয়ে কোনও সন্দেহ নেই ।

অন্যদিকে ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে খুশি তালাল নিজেও । নতুন ক্লাবে যোগ দিয়ে স্প্যানিশ মিডিও জানান, ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গল ক্লাবের অবদানই আমাকে এই ক্লাবে যোগদানের বিষয়ে বিশেষ আকৃষ্ট করে । আমি খুশি এমন একটা ক্লাবের জার্সিতে মাঠে নামতে পারব ভেবে । আশা করি নিজের সেরাটা দিয়ে ক্লাবকে সাফল্য এনে দিতে পারব ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube