নিয়ম বহির্ভূতভাবে বাজার থেকে টাকা তোলার অভিযোগে শনিবার সকাল থেকে শহরের একাধিক জায়গায় চলল ইডি-র হানা । জানা যায়, কয়েকশো কোটি টাকা প্রতারণা মামলার তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । আলিপুরে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে চলছে ইডি-র হানা । তবে আলিপুরের পাশাপাশি আরও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে মিলেছে খবর ।
শহরে ফের ইডি তল্লাশি । আর্থিক তছরুপের ঘটনায় আলিপুরের ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি । কেন্দ্রীয় বাহিনী সহ ইডির চারজন অফিসার সকাল ৭:৩০ মিনিট নাগাদ ওই ফ্ল্যাটে যান । ফ্ল্যাটটি রয়েছে প্রাইম প্লাস প্রাইভেট লিমিটেডেরর কর্ণধার অশোক কোঠারির নামে । সেখানে তারই সংস্থার একজন আধিকার দীপক নাহাটা থাকেন বলে জাণা যায় ।
এই একই মামলায় আলিপুরে এক ব্যবসায়ী দীপক নাহাটার বাড়িতেও চলল তল্লাশি । এর আগে এই মামলার তদন্ত করেছিল সিবিআই । সেখান থেকে মামলার তদন্তভার নেয় ইডি ।
আলিপুরে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে চলছে ইডি-র হানা । এছাড়াও আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি-র আধিকারিকরা ।
সূত্রের খবর ২০২১ সালের একটি বহুজাতিক সংস্থার আর্থিক তছরূপের মামলার তদন্তে নামে ইডি । এই সংস্থার বিরুদ্ধে আগেই তদন্ত শুরু করেছিল সিবিআই । এবার ইডি এই আর্থিক তছরূপের বিষয়টির তদন্ত করছে । ইডি সূত্রে খবর কয়েক হাজার কোটির আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে ।
এই মামলায় আরও জানা যায়, নিয়ম বহির্ভূতভাবে বাজার থেকে টাকা তুলে ইনভেস্টমেন্ট করার অভিযোগ ওঠে । ‘পন্জি’ স্কিম মারফতও এই টাকা একাধিক রাজ্য থেকে তোলা হয়েছে বলে দাবি করা হয় । কলকাতা, পাঞ্জাব, হরিয়ানা, ভুবনেশ্বর, চন্ডিগড় ও দিল্লি থেকে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ ওঠে । সেই যোগসূত্র ধরেই শনিবার আলিপুর সহ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

