লোকসভা নির্বাচন মিটতেই বাংলায় ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব হয় বিজেপি। একাধিক বিজেপি কর্মী ‘আক্রান্ত’ ও ‘ঘরছাড়া’ হওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল বাংলায় আসে। শুক্রবার সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে।
শুক্রবার জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দেওয়া হয়। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই রিপোর্ট তুলে দেন বিজেপি সভাপতির হাতে। রাজেন্দ্র প্রসাদ সহ কেন্দ্রীয় দলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) অভিযোগ খতিয়ে দেখতে কমিটি তৈরি করেছিলেন নাড্ডা। বিপ্লব দেবের নেতৃত্বে এই দলে ছিলেন তিনজন সাংসদ- রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল ও কবিতা পাটিদার। রাজ্যের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তাঁরা। কথা বলেন ‘আক্রান্ত’ বিজেপির কর্মী ও তাঁদের পরিবারের সঙ্গে।
ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন বিপ্লব দেব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত হুঁশিয়ারির সুরে বলেছিলেন, ‘শুধরে যান নাহলে আমরা শুধরে দেব। আপনি যেভাবে রাজ্য চালাচ্ছেন সেভাবে হয় না। আপনি যদি এইভাবেই ভাবতেন তাহলে আপনি মুখ্যমন্ত্রী হতেন না। ৩৪ বছরের বাম শাসনে আপনিই ইতি টেনেছিলেন। তার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু তারপর আপনি কী করেছেন? বামেরা যেটা বাকি রেখেছিল আপনি সম্পূর্ণ করছেন।‘
উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার অভিযোগ বাংলায় নতুন নয়। গত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য। জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্টেও। তারপরও বিভিন্ন নির্বাচনে অশান্তির খবর সামনে এসেছে। বাংলায় সাত দফার লোকসভা নির্বাচন হয়েছে। বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। শেষ দফার ভোটের পর মুখ্য নির্বাচন কমিশনার জানিয়ছিলেন, বাংলায় বড় কোনও অশান্তি হয়নি। তবুও জেলায় জেলায় রাজনৈতিক দলের কর্মীদের আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ ছড়িয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

