একের পর এক চমক নিয়ে হাজির দক্ষিণী সুপারস্টার কমল হাসান । সম্প্রতি মুক্তি পেয়েছে নাগ অশ্বিন পরিচালিত ছবি কল্কি ২৮৯৮ এডি ছবির ট্রেলার । পৌরানিক সায়েন্স ফিকশন এই ছবিতে কালীর চরিত্রে দেখা মিলবে দক্ষিণী এই সুপারস্টারের ।
প্রভাস, দীপিকা, অমিতাভ বচ্চন সহ একাধিক তারকারা রয়েছেন এই বিগ বাজেট মুভিতে । ২৭ জুন বড় পর্দায় আসছে কল্কি । ছবিটি মুক্তির অপেক্ষায় মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা । অন্যদিকে সেনাপতির চরিত্রে হিন্দুস্থানি টু ছবি নিয়ে হাজির হচ্ছেন কমল হাসান ।
এস. শঙ্কর পরিচালিত অ্যাকশনে ভরপুর এই ছবি । বুধবার সামনে এসেছে ছবির ট্রেলার । কমল হাসানের নতুন লুক সঙ্গে তাঁর অ্যাকশন, দু’টিই যেন সাড়া ফেলে দিয়েছে সিনেপ্রেমীদের মধ্যে ।
ট্রেলারটি শুরু হয়, সিস্টেমে হওয়া নানা দুর্নীতি নিয়ে । সেই দুর্নীতি থেকে সিস্টেমকে মুক্ত করতেই আসে সেনাপতি । কমল হাসান ছাড়া হিন্দুস্থানি টু-তে দেখা যাবে রকুলপ্রীত, কাজল আগরওয়াল, সিদ্ধার্থ সহ একাধিক তারকাকে ।
১৯৯৬ সালে কমল হাসানের হিন্দুস্থানি ছবির সিক্যুয়াল এবার ফিরছে বড় পর্দায় । ১২ ই জুলাই আসছে হিন্দুস্থানি টু।
কমল হাসানের ব্যাক টু ব্যাক দু’টি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায় । তবে কল্কির অগ্রিম বুকিং-এ একেবারে বাজিমাত করেছে বক্স আফিস । এখন দেখার অপেক্ষা হিন্দুস্থানি টু-র কী প্রভাব ফেলবে দর্শকদের মধ্যে ।