মঙ্গলবার ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল বড়বাজারের হোলসেল মেডিসিন মার্কেট মেহতা বিল্ডিং-এর তৃতীয় তলায় । ঘটনার পর কেটে গিয়েছে প্রায় দু’দিন । তবে এখনও বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে রয়েছে ওই মার্কেটের সবকটি দোকানই । যার ফলে এবার চিন্তিত স্টোর মালিকরা ।
তাঁরা বলছেন তাঁদের স্টোরগুলিতে যেসব ওষুধ রয়েছে তাঁদের মধ্যে বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলি ফ্রিজ ছাড়া রাখা যায় না । ফলে সেগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে । ক্যালকাটা হোলসেল মেডিসিন মার্কেটে এরিয়া কমিটি অফ বিসিডিএ তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে দাবী করা হয় যদি অবিলম্বে বৈদ্যুতিক পরিষেবা মেহতা বিল্ডিং-এ না দেওয়া হয় সে ক্ষেত্রে অনেক জীবনদায়ী ওষুধ নষ্ট হয়ে যাবে ।তাঁরা এদিন আরও জানান, ওষুধ নষ্ট হয়ে গেলে একই সঙ্গে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কিছু রাজ্যে মেডিসিনের ঘাটতি শুরু হবে ।
ইতিমধ্যেই তাদের তরফ থেকে ফায়ার সিইএসসি এবং কলকাতা পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে বৈদ্যুতিক পরিষেবা প্রদান করার জন্য । তবে এখনও পর্যন্ত মেলেনি কোন সদুত্তর । জানা যায় প্রায় ৮০০টিরও বেশি দোকান রয়েছে এই মেহতা বিল্ডিং । যেখান থেকে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গ ছাড়াও বাইরের রাজ্যেও ওষুধ পাঠানো হয় । ফলে অবিলম্বে যদি মেহতা বিল্ডিং-এর যে অংশে আগুন লেগেছে সেই অংশ ছাড়া অন্যান্য দোকানগুলি খুলে না দেওয়া হয় সে ক্ষেত্রে ওষুধের বাজারে ঘাটতি পড়বে বলে দাবি তাঁদের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

