ফুটপাথ দখলের বিরুদ্ধে অভিযান পুলিশের, উঠল মাসোহারা নেওয়ার অভিযোগও!

মুখ্যমন্ত্রীর ধমকের পর টনক নড়ল প্রশাসনের । মঙ্গলবারের পরও বুধবার ফুটপাথগুলিকে দখল মুক্ত করতে অভিযান চলল পুলিশের । যদুবাবুর বাজারে, গড়িয়াহাট, নীলরতন সরকার মেডিকেল কলেজ চত্ত্বর, ঠাকুরপুকুর সহ আরও একাধিক জায়গায় আজও চলল হকার উচ্ছেদ অভিযান ।

কাউন্সিলর ও পুলিশের উদ্যোগে এদিন যদুবাবুর বাজারে দখলদারি উচ্ছেদ চলে । ফুটপাথ দখলের বিরুদ্ধে অভিযান চালানো হল এদিন । মঙ্গলবারের ফর বুধবারও গড়িয়াহাট থানার তরফে উচ্ছেদ অভিযান চালানো হয়‌ । ট্রায়াঙ্গুলার পার্কের কাছে ফুটপাতে অভিযান চালানো হয় পুলিশের পক্ষ থেকে । বেআইনীভাবে যেসব হকাররা ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছিলেন তাদের আটক করে নিয়ে যাওয়া হয় এদিন ।

পাশাপাশি জানা যায়, এদিন ছুঁড়ে ফেলে দেওয়া হয় হকারদের সমস্ত জিনিস । কড়া নির্দেশ দেওয়া ফুটপাত দখল নিয়ে। একই সঙ্গে যাদের ফুটপাতের ওপর দোকান রয়েছে তাদের জিজ্ঞাসা করা হয় কলকাতা পুরসভার তরফ থেকে তাঁদের কাছে কোনরকম অনুমতি রয়েছে কি না । সেই বিষয়ে তাঁরা জানান, ইউনিয়নের তরফ থেকে তাদেরকে বসতে বলা হয়েছে ।

অন্যদিকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজের সামনে পুলিশের উচ্ছেদ অভিযান চলে আজ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পরই রণংদেহি মূর্তিতে দেখা যায় প্রশাসনকে । কলকাতার একাধিক জায়গায়, ফুটপাত জুড়ে বসে থাকা অস্থায়ী ঝুপড়ি উচ্ছেদে অভিযানে নামে পুলিশ । নীলরতন সরকার মেডিকেল কলেজের সামনে ফুটপাত দখল করে বসে থাকা চা , ফল কিংবা অন্যান্য জিনিসের ঝুপড়ি দোকান উচ্ছেদ করা হয় এদিন ।

দোকানি – ব্যবসায়ীদের অভিযোগ পুলিশের তরফ থেকে কোন নোটিশ ছাড়াই হঠাৎ করেই তাদের দোকান তুলে দেওয়া হয়েছে । দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে নীলরতন সরকার মেডিক্যাল কলেজের সামনের ফুটপাতে তাঁরা ব্যবসা করে আসছেন বলে দাবি তাঁদের । এমনকি পুলিশ এবং তৃণমূলের নেতাদের বিরুদ্ধে ‘হপ্তা’ বা ‘মাসোহারা’ তোলার অভিযোগ তুলছেন ব্যবসায়ীরা ।

সব কিছু হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা । ভবিষ্যতে কী করবেন সরকার তাদের জন্য কোন রকম ব্যবস্থা করে দেবেন কিনা সেই প্রশ্নেরই উত্তরের আশায় বসে রয়েছেন তাঁরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube