গুরুতর অসুস্থ প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, ভর্তি হাসপাতালে

গুরুতর অসুস্থ ভারতের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। বুধবার রাতেই তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে। ৯৬ বছর বয়সি প্রবীণ বিজেপি নেতার শারীরিক অবস্থা এখন কেমন আছে?

সূত্রে খবর, বার্ধক্যজনিত অসুস্থতা নিয়েই বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী। জেরিয়াট্রিকস বিভাগে চিকিৎসাধীন তিনি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে হাসপাতালের তরফে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। এছাড়া কী কারণে প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে হল সেই বিষয়েও কিছু জানা যায়নি।

দীর্ঘ কয়েক বছর বিজেপির সভাপতি ছিলেন আডবাণী। ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতা ছিলেন প্রবীণ নেতা। রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম ছিলেন আডবাণী। এমনকি এই আন্দোলনের মধ্য দিয়েই বিজেপির রাজনৈতিক মুখ হয়ে উঠেছিলেন তিনি।

কয়েকমাস আগেই ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত করা হয় লালকৃষ্ণ আডবাণীকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বাসভবনে গিয়ে প্রধান্মন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই পুরষ্কার তাঁর হাতে তুলে দেন। আডবাণীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন রাজনৈতিক মহল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube