ইডির পর সিবিআই, আরও বিপাকে কেজরিওয়াল!

ইডির পর এবার সিবিআই-য়ের হাতে গ্রেফতার হতে হল অরবিন্দ কেজরীওয়ালকে । মঙ্গলবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তিহাড় জেলে গিয়ে জেরা করেন সিবিআই-য়ের তদন্তকারী আধিকারিকরা । এরপর তাঁকে গ্রেফতার করে সিবিআই ।

আদালতের পক্ষ থেকে কেজরিওয়ালকে জেরা করার অনুমতি দেওয়া হয় সিবিআইকে । মঙ্গলবারই তিহাড় জেলে গিয়ে আবগারি দুর্নীতিকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে দিল্লির মুখ্যমন্ত্রীকে । দিল্লির ট্রায়াল কোর্টে বিচারক অমিতাভ রাওয়াতের এজলাসে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় করে সিবিআই; যা ইতিমধ্যেই মঞ্জুর করা হয় । 

দিল্লির নিম্ন আদালত থেকেই তাঁকে নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এর আগে এই একই মামলায় ২১ শে মার্চ তাঁকে গ্রেফতার করেছিল ইডি । সম্প্রতি সিবিআই এর আবেদন মঞ্জুর করে রাউজ অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube