আর্ন্তজাতিক যোগ দিবসে মাতলেন সেলেবরাও

নিউজটাইম ওয়েবডেস্ক : অদিতি হীরা

২১ জুলাই, বিশ্ব যোগ দিবস । প্রতিবছরের মতো এবছরেও বিশ্বব্যাপী পালিত হচ্ছে আর্ন্তজাতিক যোগ দিবস । এই দিনটি পালন করলেন টলিপাড়া থেকে বলিপাড়ার একাধিক সেলেবরা । সেলেবদের অনেকেই তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যোগ ব্যায়ামের ছবি ও ভিডিও শেয়ার করেছেন । যা তাঁদের নেটদুনিয়ায় বেশ ভাইরাল ।

বলিউডের ফিটনেস কুইন শীল্পা শেট্টি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে প্রথমে তাঁকে যোগ ব্যায়াম নিয়ে শ্লোক পাঠ করতে দেখা যায় । তার সঙ্গে নানা যোগ ব্যায়াম করতেও দেখা গেছে অভিনেত্রীকে ।

অন্যদিকে নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে লাইমলাটমে থাকেন মালাইকা আরোরা । প্রায়ই জিমের পোষাকে ক্যামেরাবন্দি হন তিনি । আর্ন্তজাতিক যোগ দিবসে তিনিও একটি যোগ ব্যায়ামের ভিডিও শেয়ার করেছেন; মুহূর্তের মধ্যে যা ব্যাপক ভাইরাল ।

একই সঙ্গে নিতু কাপুরও প্রথমে যোগব্যায়ামের উপকারিতা নিয়ে নানা বার্তা দিয়েছেন । তাঁর ট্রেনারের সঙ্গে তাঁকে যোগ ব্যায়াম করতেও দেখা গেছে । যা তাঁর অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে ।

যোগ ব্যায়াম দিবস পালনে মেতেছিলেন বলিপাড়ার নব তারকা দম্পতি রকুলপ্রীত-জ্যাকি ভাগনানি । অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেন; আর ক্যাপশনে লেখেন একসঙ্গে কাজ করলে সুন্দর আর ভালো কাজ করা যায় সঙ্গে যোগ ব্যায়াম আমাদের সুস্থ থাকার জন্য কতখানি উপযোগীতা-ও জানান ।

বলিউড অ্যাকট্রেস সোহা আলি খানও যোগ ব্যায়াম দিবস পালনের ছবি শেয়ার করেছেন । তিনি একা নন, শর্মিলা ঠাকুর থেকে কুণাল খেমু আর তাদের মেয়েরও যোগ ব্যায়াম করার ছবি সামনে আনেন । এছাড়াও জ্যাকলিন, অনন্যা পান্ডে, পত্রলেখা, কিয়ারা আডবাণীও যোগা ব্যায়ামের বেশকিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ।

শুধু বলি তারকারাই নয় । টলিতারকাও যোগব্যায়ামের একাধিক ছবি সামনে এনেছেন । সেই তালিকায় রয়েছেন মিমি চক্রবর্তী, সন্দিপ্তা সেন সঙ্গে রয়েছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীও । ছবি বা ভিডিও শেয়ারের পাশাপাশি সবাই যোগ ব্যায়ামের উপকারিতা বিষয় একাধিক কথা জানিয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube