টানা বৃষ্টির পূর্বাভাস, রয়েছে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনাও

নিউজটাইম ওয়েবডেস্ক : দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্ব দিকের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । সপ্তাহের শেষে বৃষ্টির তীব্রতা কমতে পারে উত্তরবঙ্গে । তবে ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে । আজ, বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে ।

বর্ষামঙ্গল দক্ষিণবঙ্গে

আবহাওয়া দফতর সূত্রে খবর দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা । জুন মাসের মধ্যে বাকি অংশ ঢুকে পড়বে বলেই অনুমান আবহাওয়াবিদদের । মৌসুমী অক্ষরেখা বিরাবল, রাজপিপলা, উজ্জৈন, বিদিশা, সিদ্ধি, চাঁইবাসা, হলদিয়া, পাঁকুড়, সাহেবগঞ্জ ও রক্সৌল-এর ওপর দিয়ে বিস্তৃত ।

অন্যদিকে উত্তর আরব সাগর হয়ে গুজরাট এবং মধ্যপ্রদেশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু । আগামী তিন চার দিনে ছত্রিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহারের বাকি অংশ এবং উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু অংশে ঢুকবে মৌসুমী বায়ু । মৌসুমী বায়ু জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানার কিছু অংশেও ঢুকে পড়বে আগামী তিন চার দিনে ।

সিস্টেম
পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত যা মধ্যপ্রদেশ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে । আরও একটি অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে ঝাড়খন্ড পর্যন্ত । এই অক্ষরেখা মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ের উপর দিয়ে রয়েছে । তৃতীয় অক্ষরেখাটি মহারাষ্ট্র থেকে কেরালা পর্যন্ত বিস্তৃত । পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্নাবর্ত ক্রমশ শক্তিশালী হবে বলেই জানা যাচ্ছে । শনি ও রবিবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই খবর ।

দক্ষিণবঙ্গ
আজ থেকে থাকবে মেঘলা আকাশ । দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে । বৃষ্টি না হলে সেখানে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । শুধুমাত্র জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে । কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে এই অস্বস্তি বেশি হবে বলেই সূত্রের খবর ।

আজ ও কাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন চলবে সপ্তাহ জুড়ে । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়ার সর্তকতা থাকবে । একই সঙ্গে থাকবে বজ্রপাতের আশঙ্কাে । শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে । বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে নিবিড় বৃষ্টির সম্ভাবনা। ওয়াইড স্প্রেইড রেইন হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে । ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদীয়া ও মুর্শিদাবাদে ।

উত্তরবঙ্গে
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে । জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি চলবে । মালদহ, উত্তর-দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । আগামী কয়েক দিন মালদহ ও দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কমবে । শনিবার দিনাজপুরে ভারী বৃষ্টি সম্ভাবনা।

কলকাতা
আকাশ মূলত মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি । পাশাপাশি জানানো হয়, বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে । আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪ থেকে ৮৭ শতাংশ ।

ভিনরাজ্যে

কেরল, মাহে, কর্ণাটক, কোঙ্কন, গোয়া, তামিলনাডু, গুজরাট, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্রিশগড়, ওড়িশা, আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং সিকিম ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

তাপপ্রবাহের পরিস্থিতি কমলেও ৪০ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা পাঞ্জাব রাজস্থান এবং মধ্যপ্রদেশের কিছু এলাকায় । এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি । এর প্রভাব পড়তে পারে রাজধানী দিল্লিতে । তাপপ্রবাহের পরিস্থিতি থেকে মুক্তি মিলবে এবার । বৃহস্পতিবার থেকে এই সমস্ত রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ও সম্ভাবনা ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube