দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ, কমবে তাপমাত্রা

জুন মাস শেষ হতে চললেও বৃষ্টির দেখা নেই । অব্যাহত সেই গুমোট ভাব, সেই অস্বস্তি । তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় । তবু কাঙ্খিত বৃষ্টি এখনও পর্যন্ত পায়নি দক্ষিণবঙ্গ ।

বিচ্ছিন্ন ভাবে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলা গত ৫ দিনে কিছুটা বেশি বৃষ্টি পেলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গ কার্যত আশানুরূপ বৃষ্টি পায়নি । তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে । হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত নিবিড় বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ । অর্থাৎ একটানা বৃষ্টি চলবে । কখনও মাঝারি কখনও ভারী বৃষ্টির জেরে অনেকটা কমবে তাপমাত্রা । শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশে প্রবেশ করবে বর্ষা । এখনও পর্যন্ত পশ্চিমের কিছু জেলা বর্ষার অপেক্ষায় আছে । ২১ জুন দক্ষিণবঙ্গের ৫ জেলায় বর্ষা প্রবেশ করেছে ।

কলকাতায় আজ, বুধবার, সকালের দিকে আকাশ পরিস্কার থাকলেও বেলা বাড়লে মেঘের আনাগোনা বাড়বে । তবে আজ কলকাতায় আশানুরূপ বৃষ্টির সম্ভাবনা কম । পরশু, শুক্রবার থেকে কলকাতায় বৃষ্টি বাড়বে । উইকেন্ডে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube