বড় বাজারের মেহতা বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন!

শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসছে । এরই মধ্যে মঙ্গলবার বিকেলে বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এল । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন । তবে কী থেকে আগুন লাগে, তা এখনও স্পষ্ট নয় । শেষ পাওয়া খবর পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি ।

পার্ক স্ট্রিট, গার্স্টিন প্লেস, অ্যাক্রোপলিস মলের পর এবার বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডেরর ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে । জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টে বেজে ১০ মিনিট নাগাদ বড়বাজারের মেহেতা বিল্ডিং-এর দ্বিতীয় তলে আগুন লাগে । প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় চারটি ইঞ্জিন । আগুন নিয়ন্ত্রণে আনতে এই মুহূর্তে আরও ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে বলে জানানো হয়েছে দমকলের তরফ থেকে ।

জানা যায় বড়বাজেরে এই বহুতলে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে । এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা চালানো হচ্ছে বলে খবর । তবে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের । পাশাপাশি ঘটনাস্থলে কেউ আটকে পড়েছেন কি না তার দিকেও নজর রাখা হচ্ছে । ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নির্দিষ্ট করে কিছু জানা যায়নি ।

ঘটনাস্থলে প্রচুর পরিমাণে রাসায়নিক থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে । শহরে অন্যতম ব্যস্ত ও ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube