NEET দুর্নীতিতে চাপের মুখে কেন্দ্র, রবিতে ফের পরীক্ষায় বসছে ১৫৬৩ পরীক্ষার্থী

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে গোটা দেশে শোরগোল সৃষ্টি করে দিয়েছে। লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়েছে প্রশ্নপত্র। কার্যত চাপের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। এই বিতর্কের মধ্যেই রবিবার আরও একবার পরীক্ষা দেবেন নিত-এ গ্রেস মার্কস প্রাপ্ত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী।

নিট ইউজি-তে গ্রেস মার্কস পেয়েছিলেন ১৫৬৩ জন পরীক্ষার্থী। দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা হতেই গ্রেস মার্কস প্রাপ্ত পরীক্ষার্থীদের মার্কশিট বাতিল করে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় ২৩ জুন ফের মার্কস প্রাপ্ত পরীক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়া হবে। আজ দেশের মোট সাতটি কেন্দ্রে পরীক্ষা হবে। প্রতিটি কেন্দ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সূত্রে খবর, এনটিএ পরীক্ষা পদ্ধতি খতিয়ে দেখতে শিক্ষামন্ত্রকের তরফে যে কমিটি গড়েছে সেই কমিটির সদস্যরাও পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকবেন। শনিবার নিট-ইউজির দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গতকালই এনটিএ-র ডিজি সুবোধ কুমার সিংকে অপসারণ করা হয়েছে। এরমধ্যেই বাতিল করা হয়েছে নিট-পিজি পরীক্ষা। রবিবার এই পরীক্ষা হওয়ার কথা ছিল। আচমকাই পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে মাথায় হাত পরীক্ষার্থীদের। শীঘ্রই পরীক্ষার দিন ঘোষণা করা হবে বলে খবর।

উল্লেখ্য, গত ৪ জুন নিট পরীক্ষার ফল প্রকাশ হতেই দুর্নীতির অভিযোগ ওঠে। তদন্ত শুরু হলে জানা যায়, পরীক্ষার কয়েক দিন আগেই নিটের প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। এক একটি প্রশ্ন ৩০-৩২ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছিল। নিট-ইউজিতে দুর্নীতির দায় নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অন্যদিকে, কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube