ধ্বনি ভোটে জয়ী ওম বিড়লা

বুধবার অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ পদে ফের নির্বাচিত হলেন ওম বিড়লা । গতকাল কংগ্রেসের কে সুরেশকে ইন্ডিয়া জোট প্রার্থী করলেও এদিন লোকসভায় ভোটাভুটি চায়নি তাঁরা । তার জেরে এদিন ধ্বনি ভোটেই জয়ী হন ওম বিড়লা ।

স্বাধীন ভারতের ইতিহাসে এই দ্বিতীয়বার লোকসভার অধ্যক্ষের পদে নির্বাচন হল এদিন । এবারও লোকসভার স্পিকার নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী ওম বিড়লা । বুধবার লোকসভার অধ্যক্ষের পদে ওম বিড়লার নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী । তবে তাতে ভোটাভুটির জন্য কোনও প্রস্তাব জানায়নি বিরোধী দলগুলি । ফলে ধ্বনিভোটেই এই সিদ্ধান্ত পাশ করালেন প্রোটেম স্পিকার ভর্তৃহরি মেহতাব ।

স্পিকার পদে নিজের আসন গ্রহণ করার পর তাঁর প্রশংসা করেন সারেন প্রধানমন্ত্রী মোদী । এদিন তাঁর সঙ্গে করমর্দন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও । পরপর দু’বার স্পিকারের আসনে থাকবেন তিনি । এই নিয়ে বলরাম জাখরের নজির ছুঁলেন তিনি । পাঞ্জাবের কংগ্রেস সাংসদ বলরাম জাখর ১৯৮০ সালে ও ১৯৮৫ সালে স্পিকার পদে নির্বাচিত হয়েছিলেন ।

প্রসঙ্গত, গতকাল এনডিএ-র মনোনীত প্রার্থী ছিলেন কোটার বিজেপি সাংসদ ও প্রাক্তন অধ্যক্ষ ওম বিড়লা । অন্যদিকে বিরোধী INDIA-র হয়ে লোকসভা স্পিকারের পদপ্রার্থী হয়েছিলেন কংগ্রেস নেতা কে সুরেশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube