অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে সোমবার থেকে। প্রথম দু’দিন নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের জন্য বরাদ্দ। রাজ্যের আদ্যাক্ষর অনুযায়ী বাংলার (West Bengal) নাম আসে সবথেকে শেষে। সেইমতই মঙ্গলবার পশ্চিমবঙ্গের সাংসদদের শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাব। অনুপস্থিত ছিলেন একাধিক সাংসদ।
মঙ্গলবার বাংলার মধ্যে যেসকল সাংসদরা শপথ নিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শতাব্দী রায়, মহুয়া মৈত্রের মত তৃণমূলের হেভিওয়েটরা। তৃণমূলের নব নির্বাচিত সাংসদ যেমন রচনা বন্দ্যোপাধ্যায়, ডা: শর্মিলা সরকার, মিতালী বাগ, সায়নী ঘোষ প্রথমবার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেন।
এছাড়াও বিজেপির সাংসদ রাজু বিস্তা, সৌমিত্র খাঁ, সৌমেন্দু অধিকারীদের শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার। বাংলা থেকে কংগ্রেসের একমাত্র সাংসদ ঈশা খান চৌধুরীও এদিন শপথ নিয়েছেন।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বাংলায় কার্যত সবুজ ঝড় দেখা গিয়েছে। ৪২ আসনের মধ্যে ২৯ টিতেই জয় পায় শাসক দল। অন্যদিকে বিজেপির ঝুলিতে যায় মাত্র ১২ টি আসন। অন্যদিকে কংগ্রেস কেবল একটি আসনে জিততে পারে। বহরমপুরের পাঁচ বারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন। দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায়ের মত বিজেপি প্রার্থীদের হারের মুখ দেখতে হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

