বর্ষা ঢুকলেও দেখা নেই বৃষ্টির! কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

জুলাই মাসের শুরুতে বৃষ্টির অভাব কাটতে চলেছে দক্ষিণবঙ্গে । জুনের শেষ এবং জুলাই মাসের শুরুতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় । এমনই সম্ভাবনা দেখছেন আবহাওয়া বিজ্ঞানীরা । দক্ষিণবঙ্গে দেরিতে বর্ষা এলেও বৃষ্টি না হওয়ায় জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকবে বলেই অনুমান আবহাওয়াবিদদের । জুন মাসের শেষ এবং জুলাইয়ের শুরুতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে, তার প্রভাবেই বাড়তে পারে বৃষ্টি ।

দক্ষিণবঙ্গে বর্ষা দেরিতে আসা এবং সেভাবে কোনও সিস্টেম না থাকায় বৃষ্টির ঘাটতির সম্ভাবনা রয়েই যাচ্ছে । দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি ৭২ শতাংশ । অন্যদিকে উত্তরবঙ্গে ৬৪ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে । যদিও মালদহে বৃষ্টির ঘাটতি রয়েছে ৭৭ শতাংশ ।

রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত যে নিম্নচাপ অক্ষ রেখাটি রয়েছে সেটি উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে । উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে, তার প্রভাবে বৃষ্টিপাত বাড়তে পারে এবং নিম্নচাপে পরিণত হতে পারে ।

তবে এরই মধ্যে জানা যাচ্ছে, আগামীকাল থেকে পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টি বাড়বে । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই । শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়তে পারে । জুন মাসের শেষ ২-৩ দিন এবং জুলাই মাসের শুরুতে ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ।

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন । মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube