লোকসভা নির্বাচনের সময় থেকেই ইন্ডিয়া ও এনডিএ জোটের তরজা দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছে। সংসদের অধিবেশনেও সেই সংঘাত বজায় থাকবে। একদিকে লোকসভায় মোদীর সরকারকে চেপে ফেলতে ইন্ডিয়া জোট প্রস্তুতি নিচ্ছে সেইসময়েই রাজ্যসভায় নিজেদের শক্তি বাড়াচ্ছে বিরোধীরা। নবীন পট্টনায়েকের দল বিজেডি যোগ দিতে চলেছে ইন্ডিয়া জোটে।
সূত্রে খবর, ওড়িশার প্রাক্তন শাসক দল বিজু জনতা দলকে রাজ্যসভায় বিরোধী আসনে দেখা যাবে। দলীয় বৈঠকের পর বিজেডির রাজ্যসভার সাংসদ এক্স হ্যান্ডেলে জানান, ‘দলের সাংসদদের সংসদে বিরোধীদের ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন নবীন পট্টনায়েক।…’ জানা গিয়েছে, বিজেডিকে ইন্ডিয়া জোটে সামিল করার বিষয়ে জরুরী বৈঠকে বসবেন রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
বিরোধী শিবিরে বেশকিছু আঞ্চলিক দল রয়েছে যাদের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক খুব একটা ভালো নয়। তবে ইন্ডিয়া জোটের শক্তি বাড়াতে সেইসব দলগুলির সঙ্গে আলোচনা করতে চায় তৃণমূল কংগ্রেস, রাজনৈতিক মহল সূত্রে উঠে আসছে এই তথ্য। লোকসভার পর এবার রাজ্যসভাতেও কি চাপে পড়তে হবে কেন্দ্রকে, একাধিক ইস্যুতে উত্তাল হতে পারে সংসদের দুই কক্ষ, চলছে জল্পনা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

