কেরলের নাম বদলের দাবি বহুদিনের। অবশেষে কি প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে! বদলে যাবে এই রাজ্যের নাম। সোমবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হয়েছে। একবছর আগেই এইন প্রস্তাব পাশ করানো হয়েছিল, তবে নাম বদল করা যায়নি। এবার সেই প্রস্তাবেই কিছু সংশোধন হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত ‘ঈশ্বরের নিজের দেশ’ কেরলের নাম বদলে করা হবে ‘কেরলম’। এই রাজ্যের সরকারি ভাষা মালয়ালম। মালয়ালাম ভাষায় কেরলের উচ্চারণ হয় ‘কেরলম’। সোমবার কেরল বিধানসভায় বিল পাশ করা হয়। এবার কেন্দ্রের তরফে অনুমোদন মিললেই রাজ্যের নামবদল সম্ভব।
কেবল পিনারাই বিজয়নের সরকার নয়, কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইউডিএফ-ও চাইছে রাজ্যের নাম ‘কেরলম’ করা হোক। সোমবার ওই দলের নেতারাও সমর্থন জানিয়েছেন।
উল্লেখ্য, কয়েকবছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘পশ্চিমবঙ্গ’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম বদলে ‘বাংলা’ রাখতে চেয়েছিলেন। বিধানসভায় বিল পাশ হলেও কেন্দ্রের অনুমোদন না থাকায় নাম বদলের সিদ্ধান্ত কার্যকর করা যায়নি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

