সোমবারই নবান্নে দখলদারি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেদিন তাঁর র্যাডারে ছিল বিধাননগর, রাজারহাট, গড়িয়াহাট সহ হাতিবাগান চত্বর । মঙ্গলবারই হকার উচ্ছেদ করতে মাঠে নেমে পড়ল পুলিশও ।
ফুটপাথের অবৈধ দোকান সরানোর নির্দেশ দেওয়া হয় বিধাননগর পুর নিগম ও পুলিশের পক্ষ থেকে । বিধাননগরে ফুটপাথ দখল মুক্ত করার উদ্যোগে মঙ্গলবার সকাল থেকেই সল্টলেক সেক্টর ফাইভের ওয়েবেল মোড় সহ বিভিন্ন এলাকায় দেখা গেল পুলিশি অভিযান । হকার উচ্ছেদে উদ্যোগী হয়ে কলেজ মোড় থেকে গোদরেজ ওয়াটার সাইড পর্যন্ত অভিযান চালায় বিধাননগর ইলেক্ট্রনিক্স থানার একটি টিম । ফুটপাথ দখল করে রাখা দোকানগুলোকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় দোকান সরিয়ে নেওয়ার । নির্দেশের অন্যথা হলে দোকান উচ্ছেদ করার হুঁশিয়ারিও দেওয়া হয় এদিন ।
প্রসঙ্গত, গতকাল নবান্নে এই ফুটপাথ দখলদারি নিয়ে তীব্র ভর্ৎসনার শিকার হতে হয়, সুজিত বস্যদের মতো হেভিওয়েটদের । মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ ছিল, হকার যেন আর না বাড়ে তা দেখতে হবে । তিনি বলেন, ‘গড়িয়াহাট, হাতিবাগানে যেখানে, সেখানে ত্রিপল লাগিয়ে দিচ্ছে । ২-১ টা ভেঙে দিন, গ্রেফতার করুন । ওয়েবেল মোড়ের কী অবস্থা দেখেছেন? কেন খাবার জন্য আলাদা জায়গা নয়?’ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী আরও বলেন, নতুন নতুন OC এসে লোক বসিয়ে দেয়; ভাববেন না চোখে ঠুলি পরে আছি ।
গতকালকের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ও আজকের হকার উচ্ছেদ অভিযানের পর স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে দোকানদারদের কপালে । দোকানগুলিই তো তাঁদের রোজগারের রাস্তা । তা উচ্ছেদ হয়ে গেলে, তাঁরাই বা যাবেন কোথায়?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

