কয়েকদিন আগেই ভারত সফরে এসে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা। যার মধ্যে অন্যতম ফারাক্কা চুক্তি। বাংলাকে বাদ রেখে এই বৈঠক হওয়ায় প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল। এবার সরাসরি নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে এসেছিলেন। গঙ্গা ও তিস্তা নদী সংক্রান্ত একতরফা বৈঠক হয়েছে তা গ্রহণযোগ্য নয়।’ বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘ভৌগলিক, সাংস্কৃতিক এবং অর্থনইতিকভাবে আমাদের বাংলাদেশের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক। বাংলাদেশের মানুষদের আমি শ্রদ্ধা করি এবং সবসময় তাঁদের ভালোর জন্য প্রার্থনা করি। বিভিন্ন ইস্যুতে পশ্চিমবঙ্গ প্রতিবেশি দেশের সহযোগিতা করেছে যার মধ্যে ছিটমহল, ইন্দো-বাংলাদেশ রেল ও বাস পরিষেবা উল্লেখযোগ্য।
‘আমি বুঝতে পারছি ভারত সরকার ইন্দো-বাংলাদেশ ফারাক্কা চুক্তির (১৯৯৬) পুনর্নবীকরণ করতে চলেছে যার মেয়াদ শেষ হবে ২০২৬ সালে। এই চুক্তি ভারত ও বাংলাদেশের মধ্যে জল বণ্টনের নীতিগুলিকে বর্ণনা করে। তবে এর একটা বড় প্রভাব পশ্চিমবঙ্গের মানুষের জীবনযাপনের ক্ষেত্রে রয়েছে।
মুখ্যমন্ত্রীর চিঠিতে গঙ্গা-পদ্মার গতিপথ সহ বেশ কয়েকটি ভৌগলিক পরিবর্তনের কথাও উল্লেখ করা হয়েছে। যার ফলে সুন্দরবনে জলসংকট এবং মালদহ, মুর্শিদাবাদে গঙ্গা ভাঙনের কথা উল্লেখ করা হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

