শেষ মুহূর্তের গোলে ইউরোয় শেষ ষোলোর ছাড়পত্র আদায় করে নিল ইতালি । যার জেরে কার্যত বিদায় ক্রোয়েশিয়ার ।
এদিন ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখলেও গোলের সুযোগ তৈরি করতে পারছিল না আজ্জুরিরা । গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ক্রোয়েশিয়া ।
ভিএআরের মাধ্যমে পেনাল্টি পেয়েও ক্রোট ব্রিগেডকে এগিয়ে দিতে ব্যর্থ হন মদ্রিচ । যদিও তার পরের মিনিটেই গোল হজম করে ইতালি । লক্ষ্যভেদ সেই মদ্রিচেরই । সংযুক্তি সময়েরও শেষ মুহূর্তে রিকার্ডো কালাফিয়োরির পাস নিখুঁত প্লেসিংয়ে জালে জড়ান জাক্কানি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

