সুপার এইটের তিনটি ম্যাচই জিতে সহজেই সেমিফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা । সোমবার ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে গ্রুপ টপার হয়েই শেষ চারে প্রোটিয়ারা ।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ । রস্টন চেজ ৫২ ও কাইল মেয়ারস ৩৫ রান করেন । সামসি নেন ২৭ রানে ৩ উইকেট । ডাকওয়ার্থ লুইস নিয়মে দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় ১২৩ ।
১৬.১ ওভারে ৭ উইকেটে ১২৪ রান করে ম্যাচ যেতে প্রোটিয়া বাহিনী । রস্টন চেজ ১২ রানে ৩ উইকেট নেন । এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে আগেই সেমিফাইনালে চলে গিয়েছে ইংল্যান্ড ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

